ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে গণপরিবহন ধর্মঘট

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২২,  12:16 PM

news image

পুলিশের হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী কোনো বাস-মিনি বাস ছেড়ে যায়নি। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা পরিবহন মালিক সমিতির ডাকে খাগড়াছড়ি জেলার মালিক ও শ্রমিক সংগঠনরা সংহতি জানিয়ে বাস মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন। হঠাৎ করে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রামের নাজিরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, গণহারে বাস-মিনি বাস রিকুইজিশনসহ পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গণপরিবহন গুলোকে রিকুইজিশন করায় মালিক শ্রমিকরা আর্থিকভাবে সংকটে পড়ছেন। এর ওপর পুলিশসহ সড়কে নানা রকম হয়রানি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম