ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৪,  1:57 PM

news image

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন জেলার পর্যটক। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন দেশের বিভিন্ন জেলার পর্যটক খাগড়াছড়িতে আসতে পারবেন। উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে খাগড়াছড়িতে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম