ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  11:14 AM

news image

খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাগড়াছড়ির হাতির কবরের সামনে বাঁশঝাড় রেস্টুরেন্টের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।  খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই তরুণ মোটরসাইকেল আরোহীর একজনের মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেল দুই আরোহীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পানছড়িতে তাদের আত্মীয়-স্বজন রয়েছে বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম