ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ক্লাবে ফিরেই মেসির গোল, জয় পিএসজি’র

#

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  1:12 PM

news image

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে হাস্যোজ্জ্বল লিওনেল মেসি প্যারিসে ফিরেছেন আরও এক সপ্তাহ আগে। বুধবার অ্যাংগার্সের বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামেন তিনি। নেমেই দলের পক্ষে গোল করেছেন। সর্বশেষ লিগ ম্যাচে পরাজিত হওয়া পিএসজি ২-০ গোলের জয় পেয়েছে। কিলিয়ান এমবাপ্পে ছুটিতে আছেন। পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের তাই পছন্দের ত্রিফলা নিয়ে একাদশ সাজাতে পারেননি। তবে মেসির সঙ্গে ছিলেন তার ব্রাজিলিয়ান বন্ধু নেইমার। তাদের একসঙ্গে মাঠে নামার ম্যাচে আলো কাড়েন ২০ বছর বয়সী তরুণ ফ্রান্স স্ট্রাইকার হুগো একিটিক। ম্যাচের ৫ মিনিটেই দলকে লিড এনে দেন একিটিক। তাকে দিয়ে গোল করান চলতি মৌসুমে আরবি লাইপজিগ থেকে প্যারিসে আসা ২৫ বছর বয়সী ফ্রান্স ডিফেন্ডার নর্দি মুকেইলে। প্রথমার্ধে আর গোল করতে পারেনি পুরো ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে খেলা পিএসজি। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে গোল করেন মেসি। ওই গোল নিয়ে সামান্য শঙ্কা তৈরি হয়েছিল। ভিএআর চেক করে মেসির গোল নিশ্চিত করেন রেফারি। এবারও ওই গোলের কারিগর নর্দি। বিশ্বকাপ শেষ করে পিএসজি’র জার্সিতে ফিরে মেসি এদিন পুরো ম্যাচ খেলেছেন। তবে লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা নেইমার এদিন যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম