ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনালের গোল উৎসব

#

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪,  10:42 AM

news image

অবশেষে প্রিমিয়ার লিগ টেবিলে অনেক পিছিয়ে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের দেখা আর্সেনাল। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে এদিন প্যালেসের জালে রীতিমতো গোল উৎসব করেছে গানাররা। জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। গানারদের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুটি, সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস ও লিয়েন্দ্রো ট্রোসার্ড একটি করে গোল করেন। গতকাল (শনিবার) এমিরেটস স্টেডিয়ামে লিগ ম্যাচের মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচের মাত্র একাদশ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন মাগালহায়েস। ডেকলান রাইসের কর্নার থেকে জটলার ভেতর থেকে হেডে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক। ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। তবে এবার প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে। বুকায়ো সাকার কর্নার ফেরাতে গিয়ে বল তার মাথায় লেগে ঢুকে যায় নিজেদের জালে। দ্বিতীয়ার্ধে তারা আরও ভয়ংকর হয়ে ওঠে। গোলের ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে ৫৯ মিনিটে ভূমিকা রাখেন লিয়েন্দ্রো ট্রোসার্ড। হেসেখেলে সেই ব্যবধান নিয়েই যখন তারা শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই ট্রোসার্ডের পরিবর্তে ৬৯ মিনিটে বদলি নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ঝলক। আর্সেনালের শেষ দু'টি গোল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের করা। তাও একেবারে শেষ মুহূর্তে যোগ করা চতুর্থ ও পঞ্চম মিনিটে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম