ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ক্রিমিয়া ছাড়তে নারাজ ইউক্রেন, জেলেনস্কিকে এক হাত নিলেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৫,  4:40 PM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোয় তার ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনার ক্ষতি করার জন্য অভিযুক্ত করেছেন। ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেছেন, যুদ্ধের ইতি টানার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি ছিল কিন্তু জেলেনস্কির মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যা সংঘাতকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই করবে না। এর আগে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি চুক্তির জন্য মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছিলেন, এটি আজকের অবস্থানের কাছাকাছি আঞ্চলিক রেখাকে শীতল অবস্থানে নিয়ে যাবে। ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা ক্রিমিয়া ছেড়ে দেবে না। উপদ্বীপটি ২০১৪ সালে রাশিয়া নিয়ন্ত্রণে নেয়। ভ্যান্স বলেন, এই চুক্তির অর্থ হবে ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই বর্তমানে তাদের মালিকানাধীন কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। অবশ্য হোয়াইট হাউস প্রশাসন এখনও প্রকাশ্যে কোন ভৌগোলিক ছাড় দিতে হবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে চাইছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি কেবল যুদ্ধের অবসান দেখতে চান। ট্রাম্পের কথা, আমার কোনও পছন্দের লোক নেই। আমি কোনও পছন্দের লোক চাই না। আমি একটি চুক্তি সম্পন্ন করতে চাই। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম