ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ক্রিকেট ইতিহাসের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন নারিন

#

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২৩,  8:18 PM

news image

খেলার মাঠে নিয়ম ভঙ্গ করলে শাস্তি প্রদান নতুন কোনো ঘটনা নয়। ফুটবল ম্যাচে তো কার্ড দেখিয়ে শাস্তির বিধান রাখা আছে। এই কার্ডের প্রচলন এবার দেখা মিললো ভদ্রলোকের খেলা খ্যাত ক্রিকেটে। পূর্ব ঘোষণা অনুযায়ী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) লাল কার্ড ব্যবহার শুরু হয়েছে। যার প্রথম শিকার হয়েছেন সুনীল নারিন। রবিবার ((২৭ আগস্ট রাতে) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। ওই ম্যাচের ১৮তম ওভার বোলিং করতে দেরি করে নাইট রাইডার্স। সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। পরের ওভারে একই ভুল আরও এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়।  অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। পরে ত্রিনবাগোর অধিনায়ক পোলার্ডকে জানানো হয়। তিনি তার দলের ফিল্ডার সুনিল নারিনকে মাঠের বাইরে চলে যেতে বলেন। ধারাভাষ্য কক্ষ থেকে ইয়ান বিশপ বলে ওঠেন, এখান ঐতিহাসিক একটি মুহূর্ত হতে পারে... ওহ লাল কার্ড। কেউই এই রংয়ের কার্ড দেখতে চায় না। তাদের (ত্রিনবাগো) এখন দশজন নিয়েই ফিল্ডিং করতে হবে। তাই কাউকে মাঠ ছাড়তে হবে এবং ৩০ গজ বৃত্তের বাইরে কেবল দুইজন ফিল্ডার থাকবে। মাঠছাড়া হওয়ার আগে ৪ ওভার বোলিং করে ২৪ রানে ৩ উইকেট নেন নারিন। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই ফিল্ডিং করতে হয় ত্রিনবাগোকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম