ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ক্রিকেটকে বিদায় বললেন ব্রড

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০২৩,  12:08 PM

news image

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছেন স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। শনিবার অ্যাশেজে ওভাল টেস্টের তৃতীয় দিনশেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনায় এ ঘোষণা দেন তিনি। চলতি অ্যাশেজের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। আর এমন দিনেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বের অন্যতম সেরা এ পেসার। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রড।  আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ব্রডের নামের পাশে জ্বল জ্বল করছে ৮৪৩ উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্ত জানান এই ক্রিকেটার। এ সময় ব্রড বলেন, এটি দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক বড় অর্জন ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি। এই সিরিজ শেষে আমার মনে হয়েছে আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম