ঢাকা ১১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩,  1:01 PM

news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর ইকোনোমিক টাইমসের।  তবে বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা হামলাকারীসহ ৪ জন বলে জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। গুলির ঘটনায় ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামে একটি বাইকার বারে একাধিক প্রাণহানি হয়। এ সময় বন্দুকধারীও মারা গেছেন।  অরেঞ্জ কাউন্টিতে গুলির ঘটনা পর্যবেক্ষণ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়। অরেঞ্জ কাউন্টির পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তবে তিনি পুলিশের গুলিতে না কি নিজে গুলি করে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম