ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  8:03 PM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্যানসারের একটি টিকা তৈরির কাছাকাছি পৌঁছে গেছেন রুশ বিজ্ঞানীরা। শিগগিরই এই টিকা রোগীরা পেতে পারেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে মস্কো ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেছেন, তথাকথিত ক্যানসার টিকা ও একটি নতুন প্রজন্মের ইমিউনোমডুলেটরি ওষুধ তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আমি আশা করি খুব শিগগিরই এগুলো ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি হিসেবে কার্যকর হবে। তবে প্রস্তাবিত টিকাটি কোন ধরনের ক্যানসারের জন্য বা কীভাবে কাজ করবে তা বক্তব্যে উল্লেখ করেননি পুতিন। ক্যানসারের টিকা উদ্ভাবনে বিশ্বের অনেক দেশ ও কোম্পানি কাজ করছে। গত বছর ব্রিটিশ সরকার জার্মানিভিত্তিক বায়োএনটেক কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে।

চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর ক্যানসারের বিশেষায়িত চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল চলবে। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি ক্যানসারের পরীক্ষামূলক টিকা তৈরি করছে। মাঝারি ধাপের গবেষণায় দেখা গেছে, এটি রোগের ফিরে আসা বা মেলানোমায় মৃত্যু কমাতে পারে। মেলানোমা হলো সবচেয়ে প্রাণঘাতী স্কিন বা চামড়ার ক্যানসার। তিন বছর চিকিৎসার পর মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে বলে গবেষণায় দেখা গেছে। অনেক ধরনের ক্যানসারের কারণ হিউম্যান পাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর বিরুদ্ধে বর্তমানে ছয়টি লাইসেন্স পাওয়া টিকা রয়েছে।  করোনাভাইরাস মহামারির সময় রাশিয়া কোভিড-১৯-এর বিরুদ্ধে নিজস্ব টিকা উদ্ভাবন করেছিল। কয়েকটি দেশের কাছে এটি বিক্রি করা হয়েছিল। যদিও দেশে মানুষ অনিচ্ছায় এটি গ্রহণ করেছেন। টিকার কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে পুতিন নিজেও স্পুটনিক নামের টিকাটি নিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম