ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কোয়ার্টার ফাইনালে এক পা রিয়ালের

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:42 AM

news image

ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে লাইপজিগকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে এক পা এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের শুরুতেই দুই দল সমানে সমান লড়াই করতে থাকে। তাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো লাইপজিগ। তবে বেনইয়ামিন সিসকো অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় তার গোল। পরের মিনিটেও ভালো একটি সুযোগ পান এই ফরোয়ার্ড। তবে শটে জোর ছিল না। ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। তবে বক্সের ভেতর থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার শট সহজেই ঠেকান লাইপজিগ গোলরক্ষক।  দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে নেন দিয়াজ। দানি কারভাহালের পাস পেয়ে মাঠের ডানদিক ধরে ছুটে গিয়ে একে একে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের বাধা পেরিয়ে ঢুকে পড়েন বক্সে। এরপর বাঁ পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই তারকা। আগামী ৬ মার্চ রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম