ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

কোনো ভয়ভীতি আমাদের দমন করতে পারবে না: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২২,  3:12 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার। নির্যাতন-মামলা হামলা করে আন্দোলন দমন করা যাবে। সোমবার (৩০ মে) বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। ১৯৮১ সালের আজকের এ দিনে চট্টগ্রামে বিপথগামী কয়েকজন সেনাসদস্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সকাল ১১টায় স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দেন বিএনপি মহাসচিব। শ্রদ্ধা জানায় সহযোগী সংগঠনগুলোও। করা হয় মোনাজাত। পরে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তারা আবারও সেই পুরনো কায়দায় একইভাবে ত্রাস সৃষ্টি করছে। ঢাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, জেলাগুলোতেও নেতাকর্মীদের ওপর হামলা মামলা করা হচ্ছে। তাদের বাড়িঘরও ভাঙচুর করা হচ্ছে।  তিনি বলেন, আজকে আমরা এখানে শপথ নিয়েছি, কোনো ভয়ভীতি আমাদের দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ দমন করতে পারেনি। আমরা সবকিছু মোকাবিলা করে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে এ ভয়াবহ সরকার, এ ফ্যাস্টিট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। এ দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফ্রি মেডিকেল ক্যাম্প, খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে দলটি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম