ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাঁঠাল দিবস গৌরনদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষ বিদায়ে গ্র্যান্ড মোসাল্লার বাইরে মানুষের ঢল

কোনো কর্মী ছাঁটাই করা হবে না: নগদ প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৪,  2:42 PM

news image

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নগদের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মুহম্মদ বদিউজ্জামান বলেন, নগদ নিয়ে আস্থাহীনতার কোনো ভিত্তি নেই। এমন কোনো কিছুই করা হবে না যাতে নগদে কোনো ধরনের আস্থাহীনতা তৈরি হয়। নগদ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে বুধবার (২১ আগস্ট)  মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক ও সহায়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলি করে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। পাশাপাশি প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে ‘নগদ’-এ নিয়োগ করা হয়েছে। নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা হলেন: অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন এবং উপপরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস ও মো. আইয়ুব খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম