ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কোচিং সেন্টারে ঢুকে শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২৪,  2:36 PM

news image

কুমিল্লা সদর দক্ষিণে কোচিং সেন্টারে ঢুকে গোলাম রসূল লিটন (৪৮) নামে এক শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাফায়াত আলী (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, নিহত গোলাম রসূল লিটন নলকুঁড়ি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশে নিজের একটি কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। অভিযুক্ত সাফায়াত আলী একই গ্রামের শাহ আলমের ছেলে। হত্যাকাণ্ডের কারণ জানতে সাফায়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিটন নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত সেখানে এসে শিক্ষক লিটনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত সাফায়াতকে আটক করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম