ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  10:59 AM

news image

কেরারীগঞ্জে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের হাজী তরিকউল্লাহ রোড এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভ্রত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিস ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো. আল আমিন জানান, গ্রেফতারকৃত সাহিদ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন উপজেলা ভাইস চেয়ারম্যান। এর বাইরেও তিনি পতিত সরকারের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। আপাতত, তাকে জুলাই আন্দোলনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম