ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪ স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ

কৃষি যত এগিয়ে যাবে, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বৃদ্ধি পাবে: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৪,  2:06 PM

news image

দেশের গরিব মানুষ এখন তিনবেলা ভাত খায় আর ধনীরা আটা খায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, যখন দেশে খাদ্যের অভাব ছিল, তখন অনেকেই ভাতের মাড় খেতেন। অনেকে আবার রুটি খেতেন। কেউ আটা কিনলে তাকে মনে করা হতো সবচেয়ে গরিব মানুষ। আর এখন গরিবরা তিনবেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়; সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য হোক। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সাধন চন্দ্র মজুমদার বলেন, একসময় আমাদের খাদ্যের অভাব ছিল। অনেকেই তখন একবেলা ভাত খেতেন। বিদেশ থেকে চাল আমদানি করে তখন খেতে হতো। তখন ধারণা ছিল,

গোডাউনের চাল মানেই গন্ধ চাল। আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে। বর্তমানে চালের মান অনেক ভালো বলে আমি মনে করি। তবে তখন খাদ্যে পুষ্টি মিশ্রণ করতে হতো না। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন রেকর্ড নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ। পাশাপাশি তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বৃদ্ধি পাবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আমির খসরু, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম,সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রমুখ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম