ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগে সেই ছাত্রদল নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২৫,  4:06 PM

news image

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগে শেরপুরের নকলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করা হয়েছে।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধীন নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) দুপুরে শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা করে একই উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম। এ সময় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে থাপ্পড় মারেন। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে তার সহযোগী ফজলুসহ দুই জনের নামে মামলা করা হয়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম