ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

কুড়িগ্রামে সিনেমা স্টাইলে বিডিআর সদস্যকে তুলে নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর

#

০৩ ডিসেম্বর, ২০২২,  9:50 PM

news image

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত  বিডিআর সদস্যকে সিনেমা স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায় গতকাল কুটি চন্দ্র খানা গ্রামের মৃত কাজম আলীর পুত্র নজরুল ইসলাম (৫৮) অবসরপ্রাপ্ত  বিডিআর সদস্যকে) একই গ্রামের মিলন,মেহেদী শরিফুল, নয়ন,রেদোয়ান সহ আরও কয়েকজন মিলে তুলে নিয়ে যায় ফুলবাড়ি মিলনের গদি ঘরে। সেখানে নিয়ে নজরুল ইসলাম কে চেয়ারে বসিয়ে চোখ ও হাত পা বেধে সিনেমা স্টাইলে শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে  নজরুল ইসলাম গুরুতর অসুস্থ হলে সাদা স্টাম্পে একাধিক স্বাক্ষর নিয়ে লোক মারফত গাড়ীতে করে বাড়ির আংগীনায় রেখে যায় এবং বাড়ির বাহিরে না জাওয়ার জন্য হুমকি দেয়। নজরুল ইসলাম বলেন গতকাল বেকেলে বাড়ির পাশে সবজি খেতের পাশে গরু বাধাকে কেন্দ্র করে একই গ্রামের  খলিলুর রহমানের পুত্র শরিফুল,নয়ন ও রেদোয়ানদের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তারা মিলন ও মেহেদীদের সংবাদ দিলে,তারা এসে আমাকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আত্বীয়দের সহযোগিতায় বর্তমানে নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।  ঘটনার বিষয়ে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ বলেন,আমি বিষয়টি জানিনা, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম