ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে গিয়ে ভাই-বোনসহ ৪ শিশু নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৪,  10:57 AM

news image

খবর পেয়ে স্থানীয়রা এসে তাদের খুঁজতে থাকেন। গভীর রাত হয়ে যাওয়ায় তাদের খুঁজতে থাকা বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজ করার কথা রয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।  নিখোঁজ চার শিশু হলো: ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন (৯) এবং আতিক হোসেন (৭)।  তিনজন প্রথম শ্রেণির  ও  আঁখি  ৪র্থ শ্রেণিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন তীরে উঠতে পারলেও অপর চারজন তীব্র স্রোতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা এসে তাদের খুঁজতে থাকেন। গভীর রাত হয়ে যাওয়ায় তাদের খুঁজতে থাকা বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজ করার কথা রয়েছে। নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯নং ওয়ার্ডের অষ্টাশির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে  চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রাত হওয়ায় সেখানে লোকজন তাদের উদ্ধার করতে পারেননি। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম