ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২২,  10:40 AM

news image

কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ইতোমধ্যে মধ্যরাত থেকে পড়ছে ঘন কুয়াশা। এ কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সড়কে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সময় মতো কাজে যোগ দিতে তাদের বেগ পেতে হচ্ছে। এ ছাড়া শিশু ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। ফলে দিনের বেলাতেও বিভিন্ন যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সময় মতো কাজে যোগ দিতে তাদের বেগ পেতে হচ্ছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শতীপুরির নজরুল ইসলাম, সোনমতি, করিম মিয়া জানান, আমরা সোনাহাট স্থলবন্দরে কাজ করি। সকাল সাড়ে ৭টার মধ্যে আমাদের বন্দরে পৌঁছাতে হয়। ঘন কুয়াশা এবং শীত বাড়ায় কাজে যোগ দিতে কষ্ট হচ্ছে। কৃষি জসিমউদ্দিন জানান, ঘন কুয়াশা পড়ায় খেত খামারের কাজে যোগ দিতে দেরি হচ্ছে। এ ছাড়া শীত বাড়ায় কষ্ট হচ্ছে। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, দিন দিন এ জেলার তাপমাত্রা আরও কমতে থাকবে। একই সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম