ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাফ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকায় তাপমাত্রা ২৩.৩ পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন বাহিনী বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৪,  12:53 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলাদা বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকালের দিকে নাগেশ্বরী উপজেলার দুটি গ্রামে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১), মাছুমা (৬) এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলার কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায়। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিশ্বদেব রায় বলেন, বিকালে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে পাশের খালার বাড়ি যেতে রওনা দেয়। একটু দূরে যাওয়ার পর তাদের সেচ পাম্পের টানানো বিদ্যুতের তার দুই বোনের গলায় আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপরদিকে বিকাল ৬টার দিকে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কলাগাছের ভেলায় করে পাশের বাড়ি যাচ্ছিলেন। তখন তার বাঁশের লগি বিদ্যুৎ সরবরাহের মূল তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। ওসি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলাদা অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম