ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

কুড়িগ্রামে নিখোঁজের ৭ দিন পর নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  10:50 AM

news image

কুড়িগ্রামের তিস্তা নদীতে নৌকাডু‌বির সাতদিন পর নিখোঁজ ৫ জনের মধ্যে রুপালী নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৩ শিশুসহ ৪ জন। মঙ্গলবার বিকেলে বজরা ইউনিয়নের চর বজরা দক্ষিণ শাহাবুদ্দিনের ঘাটের পশ্চিম তীরে স্থানীয় বাসিন্দারা ওই নারীর মরদেহটি দেখতে পান। পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। বুধবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। স্থানীয় বাসিন্দারা জানান, ১৯ জুন সন্ধ্যা ৭টায় উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নের সাদুয়া দামারহাট এলাকায় ২৫ যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে যায়। নৌকাটি দাওয়াত খাওয়ার জন্য পুরাতন বজরা ঘাট থেকে গাইবান্দার সুন্দরগঞ্জ উপ‌জেলার বেলকায় যাচ্ছি‌ল। তিস্তার তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় তীরবর্তী মানুষজনের সহায়তায় ১৮ জন সাতরে তীরে উঠলেও নিখোঁজ হন সাত যাত্রী। যদিও নৌকাডুবির কিছু সময় পর ওই দিনই ঘটনাস্থলের কাছেই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার ৪ দিন পর কুলসুম নামের আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজের তালিকায় আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আইরিন (১০), এ ছাড়া ইরামনি (১০) ও শামিম (৮) নামে দুই শিশুর নাম রয়েছে। এ বিষয়ে ওসি গোলাম মর্তুজা, ‘তিস্তা নদীতে নৌকাডু‌বির সাতদিন পর নিখোঁজ ৫ জনের মধ্যে রুপালী নামে এক নারীর মরদেহ আমরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছি। বাকি ৪ জনের মরদেহের সন্ধান আমরা এখনও পাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম