ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

#

১৬ নভেম্বর, ২০২১,  2:44 PM

news image

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলা রশি গ্রামে পানিতে ডুবে আরিয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই ইউনিয়নের চাতলগাঁও গ্রামের আরব আমিরাত প্রবাসী হাবিবুর রহমান ফজলুর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ানের বাবা প্রবাসী হওয়ায় মায়ের সঙ্গে নানাবাড়ি কৌলা রশি গ্রামে থাকত। মঙ্গলবার সকালে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর একপর্যায়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় আরিয়ানকে। এর পর পরিবারের লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, নিহত শিশু আরিয়ানের নানা মোক্তাদির হোসেন দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম