ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কুয়েটে হামলায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা আসিফ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  12:48 PM

news image

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনা দুঃখজনক। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, এমন গণহত্যার পর আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি তাদেরকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায়। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকতে হবে। পুলিশকে জনবান্ধব করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও এ সময় উপদেষ্টা জানান। এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম