ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

কুমিল্লা-চাঁদপুর-কুমিল্লা সড়কে আইদি এন্টার প্রাইজের উদ্বোধন

#

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:25 PM

news image

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর-কুমিল্লা সড়কে ‘অসহায় মানুষের কল্যাণে’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকার সময় আইদি এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ শেষে ফিতা কেটে উদ্বোধন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহবায়ক মুহাম্মাদ সাকিব হুসাইন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল, আইদি এন্টার প্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন, আইদি এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের বাস ছেড়ে যাওয়ার পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কতিপয় উত্তেজিত পরিবহন শ্রমিকেরা ব্যারিকেড সৃষ্টি করে এলোপাতাড়ি সড়কের বাস রেখে কুমিল্লা-চাঁদপুর সড়ক বন্ধ করে দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের হামলায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতা ফারুক নাহিয়ানসহ বেশক’জন আহত হয়। এতে ১ ঘন্টা উক্ত সড়কে সকল ধরনের যান চলাছল বন্ধ থাকে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ও কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বর্তমানে সেখানে কোনো সমস্যা নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম