ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাফ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকায় তাপমাত্রা ২৩.৩ পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন বাহিনী বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৪,  3:46 PM

news image

কুমিল্লা ধনাইতরীতে জোড়া খুনের ঘটনায় ৬ জনকে মৃত্যুদণ্ডসহ ৭ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত। এছাড়া দণ্ডিত ১৫ জন আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার (১৫ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, আলমগীর হোসেন, মামুন, বাবুল, হারুনুর রশীদসহ ৬ জন। রায় ঘোষণার সময় এ মামলার ১৫ জন আসামি এজলাসে উপস্তিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাসার, জাকির হোসেন, আবদুল কাদের, আবদুল কুদ্দুসসহ ৭ জন। এ মামলার আসামি মো. আমান ও মো. সেলিমকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিস জানান, সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার তোফায়েল আহমেদ তোতা ও গিয়াস উদ্দিনের দুই পরিবারে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৬ সালের ১২ আগস্ট রাত ৮টায় চা দোকানে জনসম্মুখে নৃশংসভাবে কুপিয়ে গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করা হয়। ঘটনার পর গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করে। পরে তদন্ত করে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলার রায়ের ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনকে দণ্ড দিয়ে আদেশ দেন আদালত। এসময় ২ জনকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি অ্যাভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি উচ্চ আদালতও এই রায় বহাল রাখবে। এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম