ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৪,  6:06 PM

news image

মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলাশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন। এই তিনজনের বাড়ি ভোলার মনপুরায় এবং রফিকুল ইসলাম সাতক্ষীরার সদর থানার বাসিন্দা। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি পিকআপভ্যান। উপজেলার ইলিয়টগঞ্জের বেলাশ্বর এলাকায় সড়কের পাশে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে ওই পিকআপভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম