ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কুমিল্লায় পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রির সহকর্মীকে খুন

#

নিজস্ব প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২৫,  10:47 AM

news image

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুরে এক যুবককে বুকে রড ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন (২০) মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মাহফুজ নামে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (২০) এবং একই উপজেলার সাইকচাইল গ্রামের মাহফুজ (২২) দীর্ঘদিন ধরে একসাথে রাজমিস্ত্রির কাজ করছিল। সোমবার লক্ষণপুর বাজারে একটি বিল্ডিংয়ে কাজ চলাকালীন পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফরহাদ হোসেনের বুকে লোহার রড ঢুকিয়ে দেয় মাহফুজ। স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, লক্ষণপুর বাজারে হত্যাকাণ্ডের শিকার যুবকের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকর্মী মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ড ঘিরে বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম