ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২৪,  10:56 AM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভ্যার্ডভ্যানের পেছনে ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাকে থাকা দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৮টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।  জানা গেছে, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটা কার্ভাড ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান। ওসি মো. ইকবাল বাহার জানান, চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও  লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকে ভিতরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুইজন ট্রাক চালক ও চালকের সহযোগী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম