ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে হাজী আল মামুন কে চায় ভোটাররা কুরআন মুখস্ত করে হাফেজ হলেন ভোলার ১৪ বছরের রাশেদুল ইসলাম দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা ঢাকায় গরম নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ৪১ ৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি, মায়ামির টানা দ্বিতীয় জয়

কুমিল্লার ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

#

নিজস্ব প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২২,  10:55 AM

news image

ছবি : সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৫১টি কেন্দ্রে ও ৩২০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৪১ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  বিজয়পুর ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৬৫১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৮৬ জন। মহিলা ভোটার ৮ হাজার ৬৬৫ জন। বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন- সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবদুর রব জিলানী (আনারস), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. তানভীর হোসেন পারভেজ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান মজুমদার বুলবুল (চশমা)।  বারপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৭৯ জন। মহিলা ভোটার ১৩ হাজার ১৯৬ জন। বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মজুমদার তুহিন (আনারস), খলিলুর রহমান (রজনীগন্ধা), মো. ফারুক হোসেন চৌধুরী (চশমা), মো. শাহা আলম (ঘোড়া) ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সেলিম আহাম্মদ (নৌকা)।  চৌয়ারা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৬ জন। মহিলা ভোটার ৯ হাজার ১৩৯ জন। চৌয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাবুল (অটোরিকশা), ইমামুল হাছান (চশমা), এ, টি, এম ইদ্রিস (মোটর সাইকেল), মো. আবদুল হালিম (টেবিল ফ্যান), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আবুল কালাম আজাদ সোহাগ (নৌকা), মাওলানা মো. এনামুল হক রাসেল (হাতপাখা), সাবেক জেলা পরিষদের সদস্য মো. তৌহিদুল ইসলাম মজুমদার (ঘোড়া), মোতালেব হোসেন মজুমদার (টেলিফোন), সিরাজুল ইসলাম লিটন (আনারস)।  জোড়কানন পূর্ব ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫৮৬ জন। নারী ভোটার ৮ হাজার ৮১ জন। জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল আওয়াল (ঘোড়া), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মমতাজ উদ্দিন খান (নৌকা), সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. মমিনুল ইসলাম (চশমা), স্বতন্ত্র প্রার্থী মো. হারিছ মিয়া (আনারস)।  জোড়কানন পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ১৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫১৮ জন। মহিলা ভোটার ৮ হাজার ৬৬৮ জন। জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম (অটোরিক্সা), মো. কামাল উদ্দীন (আনারস), মো. শাহ জালাল (চশমা), মো. সাজ্জাদুর রহমান (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. হাসমত উল্লাহ হাসু (নৌকা)। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম