ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

কুমিল্লার রূপসী বাংলা কলেজে দিনব্যাপি তারুণ্যের পিঠা উৎসব

#

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  9:14 PM

news image

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের শাকতলা এলাকায় রূপসী বাংলা কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপি তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত পিঠা উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা রূপসী বাংলা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান। পিঠা উৎসব উপলক্ষ্যে ১৮ টি স্টলে দেড় শতাধিক বিভিন্ন ধরণের পিঠা স্থান পায়। সকাল থেকেই কলেজের ছাত্র-ছাত্রীরা নানা বর্ণিল সাজে তৈরীকৃত তাদের স্টল গুলোতে বিভিন্ন ধরণের পিঠা সাজিয়ে বিক্রী শুরু করেছেন। এসময় শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার লোকজনকে গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা ক্রয় করে এর সাধ নিতে দেখা যায়  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম