ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৫,  2:27 PM

news image

দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং এখনই সতর্ক থাকার সময়। তিনি আরও জানান, গোমতীর পানি বর্তমানে ৮ দশমিক ৩০ মিটার উচ্চতায় রয়েছে, যেখানে বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ দিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম