ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কুতুবদিয়ায় শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২৪,  11:19 AM

news image

কক্সবাজারের কুতুবদিয়ার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ (৫৬) মরদেহ শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।  বুধবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুতুবদিয়া হাসপাতাল গেইটের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকারি শিক্ষা অফিহসার শহীদুল্লাহ বুধবার অফিস শেষে মাগরিবের আগে বিশ্রাম নিতে বাসায় প্রবেশ করেন। ফোন কল রিসিভ না হওয়ায় রাত আটটার দিকে কিছু শিক্ষক ও শিক্ষা অফিসার তার ভাড়া বাসায় ছুটে যান। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানায় তাকে পড়ে থাকতে দেখে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন জানান, মো. শহীদুল্লাহ ২০১৯ সাল থেকে কুতুবদিয়ায় সহকারি শিক্ষা অফিাসার হিসেবে কর্মরত আছেন। তিনি ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছিলেন। তার স্ত্রী ও জটিল রোগে আক্রান্ত বলে জানা গেছে। স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি সাংবাদিকতায় মাস্টার্স ও কামিল পাশ করে শিক্ষা বিভাগে যোগদান করেন। তিনি শিক্ষক, শিক্ষা নিয়ে বেশ কয়েকটি গবেষণাধর্মী বই লিখেন। শিক্ষা অফিসার শহীদুল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা গ্রামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম