ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

কুতুবদিয়ায় ১১ ফিশিং বোট জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২৫,  10:45 AM

news image

কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও উপজেলা প্রশাসন। বুধবার (১০ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর পতেঙ্গা ঘাঁটির টহলরত জাহাজ বানৌজা মহিবুল্লাহ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরমান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে ১১টি ফিশিং বোট, বিপুল পরিমাণ মাছ ও অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা এর নেতৃত্বে তাবালের চর এলাকায় মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।  এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব, ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার কামাল। মোবাইল কোর্টে ১১টি বোটের মালিককে মোট ৩ হাজার টাকা জরিমানা, ৭৬০ মণ মাছ জব্দ, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৯০ হাজার টাকা, তাৎক্ষণিকভাবে নিলাম করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম