ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

কুকুর লেলিয়ে কলেজছাত্র হত্যা: তিনজনের ফাঁসি বহাল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২২,  2:15 PM

news image

কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে চট্টগ্রামের কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুনায়েদ আহমেদ রিয়াদ, জাহিদুর রহমান শাওন ও মাহবুব আলী ড্যানি।

এছাড়া খালাস পাওয়া আসামিরা হলেন-ব্যবসায়ী শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজু। রায়ের সময় আদালত বলেন, হিংস্র কুকুর লেলিয়ে হিমাদ্রীকে হত্যা করা হয়। ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর কুকুর লেলিয়ে দেয়া হয়। পরে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। পরে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রী হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের একটি আদালত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম