ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

কিশোরগঞ্জে নৌকা ডুবে নারীর মৃত্যু, শিশু নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২২,  2:56 PM

news image

কিশোরগঞ্জের ইটনার এলংজুরি বাজার ঘাটে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের এলংজুরি বাজার ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহল বেগম মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী। আর নিখোঁজ সোহান (৩) একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মে) সকালে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চামড়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে এলংজুরি ঘাটের কাছে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও একজন নারী নৌকার ভেতরে আটকে যায় । স্থানীয় লোকজন, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকার ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সোহান নামে তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম