ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২৪,  1:23 PM

news image

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে মো. শাহজাহান ও মো. নাসির নামে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে। মো. শাহজাহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায় এবং মো. নাসিরের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। তিনি জানান, তাদের মধ্যে শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার মহিষটি থানায় পুলিশ হেফাজতে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম