ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কিলোমিটারে ৩ পয়সা কমছে বাস ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  8:13 PM

news image

প্রতি কি‌লো‌মিটা‌র বাস ভাড়া ৩ পয়সা কমছে। ডি‌জে‌লের দাম ২ দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাংলাদেশ সড়ক প‌রিবহন কর্তৃপ‌ক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি এ সুপা‌রিশ ক‌রে‌ছে। সোমবার (১ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়। বাস মা‌লিকরাও ভাড়া কমা‌নোর সুপা‌রিশে একমত পোষণ করেন। ক‌মি‌টির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বা‌সে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ টাকা থেকে কমিয়ে ২ টাকা ৪২ টাকা করার প্রস্তাব করা হয় হয়েছে। সরকা‌রের অনু‌মোদন পে‌লে হ্রাসকৃত ভাড়া কার্যকর হ‌বে। এ বিষয়ে বিআর‌টিএ চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমা‌নোর সুপা‌রিশ আজই মন্ত্রণাল‌য়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জা‌রি কর‌লে তা কার্যকর হ‌বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম