ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কিউবায় আঘাত হানল ১৮৫ কিলোমিটার গতির হারিকেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৪,  5:00 PM

news image

কিউবায় আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল। বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সন্ধ্যায় ক্যাটাগরি-৩ হারিকেনটি কিউবার উপকূলে আছড়ে পড়ে। এর আগে ঝড়টির বাতাসের তোপে দেশটির বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে,  হারিকেনটি কিউবার রাজধানী হাভানা থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন এটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেনটি ২২ কিলোমিটার গতিতে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরছিল।  আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, হারিকেন রাফায়েলের প্রভাবে ‘জীবনহানিকর জলোচ্ছ্বাস’, তীব্র বেগে বাতাস, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। যেটিতে প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল। কিউবায় পৌঁছার আগে হারিকেন রাফায়েলের প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম