ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

কাল ৭ ঘন্টা বন্ধ থাকবে হাতিরঝিলের যান চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৪,  2:06 PM

news image

জয় বাংলা ম্যারাথন উপলক্ষে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাতিরঝিল এলাকার সব সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে এ সময়ের মধ্যে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (৬ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা এই তথ্য জানান। তিনি বলেন, হাতিরঝিলে ম্যারাথন সুন্দরভাবে শেষ করতে ভোর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই যারা নিয়মিত হাতিরঝিল সড়ক দিয়ে যাতায়াত করেন তাদেরকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী ও দর্শনাথীদের নিরাপত্তায় ৬৫০ পুলিশ সদস্য সর্বোচ্চ তৎপর থাকবে। এর বাইরেও ড্রোন ক্যামেরা দিয়ে সব কিছু পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যারাথনে অংশগ্রহণকারী ও সম্মানিত অতিথিদের গাড়ি পার্কিং এবং পার্কিং স্পেসের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী ও অতিথিদের রুটের পাশাপাশি ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম