ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF. প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা

কাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৪,  10:47 AM

news image

আগামী সোমবার (৮ এপ্রিল) পূর্ণগগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী  জানিয়েছেন, সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। এটির দৃশ্যমান এলাকা হলো পলিনেশিয়া, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাকারোনেশিয়া অঞ্চল। সোমবার গ্রহণটি ফ্রান্স পলিনেশিয়ার তুয়ামোতু দ্বীপপুঞ্জের উত্তরপূর্ব অংশ হতে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিট ৫০ সেকেন্ডে শুরু হবে। কুক আইল্যান্ডের ওমোকা সৈকত হতে উত্তরপশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ টা ৮ মিনিট ৫১ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর-পশ্চিমাংশে সর্বোচ্চ গ্রহণ হবে বেলা ১১টা ৩৮ মিনিট ৪৩ সেকেন্ডে। আয়ারল্যান্ডের ক্যাসলটাউন হতে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। পর্তুগিজের সান্তা ক্রুজ দ্বীপ হতে উত্তরপূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ২৭ মিনিট ৫৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম