ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কালিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৪,  11:05 AM

news image

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহত সুলতান চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জামাল হোসেন এবং তাঁর প্রতিপক্ষ শরিফুল ইসলামের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। সোমবার রাতে গ্রামের মধ্যপাড়ায় দু’গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে শরিফুল গ্রুপের সমর্থক সুলতান মোল্যাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোক কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ সময় উভয় গ্রুপের ৫-৬ জন আহত হয়েছেন। হত্যাকান্ডের জেরে জামাল গ্রপের ৪-৫টি বাড়ি ভাংচুর, ৯-১০টি গরু, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম