ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৪,  12:36 PM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আফজাল হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলায়। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। তারা পেশায় ধান কাটা শ্রমিক। বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার নোয়াবাবাড়ি গ্রামে সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর খেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম