ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্য নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২৪,  12:38 PM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিহাতীতে নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম