ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পিরোজপুর, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৪,  2:42 PM

news image

পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এতে হাজার হাজার গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। আজ রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত এই ১০ মিনিট তাণ্ডব চালায় বৈশাখী ঝড়। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সাথে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় সদর উপজেলার মরিচাল এলাকার রুবি নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় তার শিশু সন্তান গুরুতর আহত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত রুবি নামের ১ জনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে। নিহত ব্যাক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি। জেলা প্রশাসক জানান, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম