ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ

কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  12:01 PM

news image

অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। ফেরত আসা এই ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তারা সেখানে আটক হয়েছিলেন এবং বিভিন্ন সময়কার কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হলো। কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে থাকা কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। এরপর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে। এ সময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম