ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে

কাপাসিয়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও পিজি সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩,  2:53 PM

news image

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধ: গাজীপুরে কাপাসিয়া উপজেলা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে হাঁসের ঘর ও বাড়ন্ত হাঁস এবং প্রাণিসম্পদ এন্ড ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি ) এর আওতায় পিজি সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৪ জুলাই) বিকালে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭৫ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রত্যেকের মাঝে ২০ টি করে বাড়ন্ত হাঁস ও হাঁসের ঘর এবং পিজি সদস্যদের মাঝে ৩১০ টি হ্যান্ড টলি,৭৫ টি মুরগির ঘর,৩১০ টি বেলচা,৬২০ টি মগ,২৪৪ টি মুরগির খাদ্য পাত্র,২৪৪ টি ব্রাশ সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও পিজি সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি ।সম্মানিত অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম