ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কাতারে ৬০৩ হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২৫,  4:51 PM

news image

কাতারে সমাজকল্যাণ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দেশটির ৬০৩ কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দিয়েছে। মন্ত্রণালয়ের দাওয়াহ বিভাগ বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা সমাপনকারী কৃতী ৬০৩ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে। এসব শিক্ষার্থী ২০২৩ ও ২০২৪ সালে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে পাঠ গ্রহণ করেছে। দোহায় অবস্থিত কাতারের জাতীয় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে মনোজ্ঞ এই সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাতারের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গানিম বিন শাহিন আল গামিন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ খালিদ বিন মুহাম্মদ বিন গানিম আল থানি। অনুষ্ঠানে নির্বাচিত শিশুদের তিলাওয়াতও শোনা হয়। সম্মাননার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষাক্রমের বিভিন্ন স্তর থেকে এসেছে। তবে তারা সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। এছাড়া কোরআনের শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখায় কোরআন শিক্ষা কেন্দ্রের নির্বাচিত ১৫ প্রধান এবং ১০০ শিক্ষককেও সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে বলা হয়, ২০২৩ সালে কোরআন শিক্ষা কেন্দ্র ছিল ১৩২টি, যা ২০২৪ সালে বেড়ে ১৪৮টিতে উন্নীত হয়েছে। ২০২৪ সালে এসব কেন্দ্রে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি হয়। যার মধ্যে কাতারি শিশুদের সংখ্যা দুই হাজার ২৪৯ জন। সূত্র : দ্য পেনিনসুলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম