ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলবেন রিজওয়ান

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১,  8:37 PM

news image

কাউন্টি ক্রিকেটে খেলতে সাসেক্স ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পাকিস্তানের আলোচিত খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান। ২০২২ মৌসুমে দলের হয়ে তিনি কাউন্টি ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন। সাসেক্সে রিজওয়ান খেলবেন বেন ব্রাউনের জায়গায়। অনুরোধ করে ব্রাউনের সঙ্গে চুক্তি বাতিল করেই রিজওয়ানকে দলে নিয়েছে তারা। চুক্তি করে রিজওয়ান বলেন, আমি ঐতিহাসিক সাসেক্সের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত ও অনেক উত্তেজিত। আমি এই ক্লাব সম্পর্কে অতীতে অনেক ভালো কিছু শুনেছি। মনে হয় এটা সব সময় আমার কাছের কিছু।

চলতি বছরটি মোহাম্মদ রিজওয়ানের জন্য ছিল স্বপ্নের মতো। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন তিনি। এ বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রান করার রেকর্ড গড়লেন পাকিস্তানের এই ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ান ছিল দুর্দান্ত ফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান, স্ট্রাইকরেট ছিল ১২৭.৭২। শুধু বিশ্বকাপেই নয়, পুরো বছরের রেকর্ডও বেশ ভাল ছিল তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অসাধারণ ব্যাটিং করেছেন রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথমেই এলবিডব্লিউ হয়েছিলেন রিজওয়ান। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার রিজওয়ান থামাতে পারেনি। রিজওয়ান অর্ধশতক পূরণ করেন মাত্র ২৬ বলে।  এরপর তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। এরই সাথে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। এদিকে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (১৮ ডিসেম্বর) থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের ৯ খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় এই ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম