ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কাঁচামরিচের কেজি ১০০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  8:50 PM

news image

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১০০ টাকায় দাঁড়িয়েছে। মরিচের ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রকারভেদে কাওরান বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়, সেই মরিচ এলাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকায়। আজ রাজধানীর কাওরান বাজার, রামপুরা, বৌ-বাজার ঘুরে কাঁচা মরিচের দামের এমন চিত্র দেখা গেছে। কাওরান বাজারের সবজি বিক্রেতা রাজ্জাক বলেন, সাধারণত বাজারে দুই ধরনের মরিচ বেশি বিক্রি হয়। একটিকে দেশিজাত, অন্যটিকে বিন্দু মরিচ বলে।

কাওরান বাজারে দেশি মরিচের পাল্লা ৪০০-৪৫০ টাকা এবং বিন্দু মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা পাল্লা। সরবরাহ আগের মতোই মনে হচ্ছে। তারপরও দাম একটু বেশি। অন্যদিকে মধুবাগ বাজারের সবজি বিক্রেতা মালেক বলেন, প্রতি পাল্লা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় কিনলে গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ ধরে ৯০-১০০ টাকার উপরে বিক্রি না করলে আমাদের চলে না। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে। কেন বেড়েছে বাজারের লোকজন বলতে পারছে না। এরমধ্যে বিন্দু জাতের মরিচ ১০০ টাকার বেশি দামেও বিক্রি করতে হচ্ছে। এখন আবার বেড়েছে বেগুনের দাম। অন্যদিকে আজকের বাজার ঘুরে শসার দাম তুলনামূলক কম পাওয়া গেছে। শসা বিক্রি হচ্ছে মান ভেদে ৪০-৪৫ টাকা কেজিতে। অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।বাজারে আসা ক্রেতা রফিক মণ্ডল বলেন, চাকরিজীবীদের বর্তমানে টিকে থাকা দায়। প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। সরকার বা সরকারের কোনো কোনো সংস্থার নিয়ন্ত্রণ নেই। মাঝখান থেকে আমাদের মতো নিম্নবিত্তের সমস্যার শেষ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম